বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
শুক্রবার, ০৮ জানুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 8:40 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত (১১) বছরের এক শিশু গুরুতর আহত হয়ে গত ৫দিন যাবত অচেতন রয়েছে। গত ৩ জানুয়ারি রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেলপথের আশুগঞ্জ সদর ইউনিয়নের বৈকন্ঠপুর এলাকার রেললাইনের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পুলিশ অজ্ঞাত শিশুটিকে উদ্ধারের পর ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসক বলছে, তার উন্নত চিকিৎসার প্রয়োজন। তবে এই চিকিৎসা ব্রাহ্মণবাড়িয়ায় সম্ভব নয়।
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে অজ্ঞাত শিশুটি ভর্তি রয়েছে। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অজ্ঞাত শিশুটি হাসপাতালের সার্জারী চিকিৎসক নিজাম উদ্দিনের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।
ডা. নিজাম উদ্দিন জানান, শিশুটির অবস্থা আশংকাজনক। আমরা যথা সম্ভব চিকিৎসা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিশুটি মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন রয়েছে। তার বর্তমান শারীরিক অবস্থায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো প্রয়োজন।
তিনি আরও বলেন, শিশুটির সেলাইন ও অক্সিজেন চলছে। সার্জারী বিভাগের নার্স ও অন্যান্য স্টাফরা তার দেখাশোনা করছেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, গত ৩ জানুয়ারি দুপুরের দিকে রেললাইন দিয়ে স্থানীয় এক ব্যক্তি আসছিল। এসময় তিনি দেখেন রেললাইনের পাশে একটি শিশু অচেতন অবস্থায় পড়ে রয়েছে। শিশুটির মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে শারীরিক অবস্থা খারাপ দেখে জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
তিনি আরও বলেন, শিশুটিকে উদ্ধারের পর আমরা তার পরিবারকে সনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
রাফি/-
Posted ৮:৪০ পিএম | শুক্রবার, ০৮ জানুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya