শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় সেন্ট্রাল ল্যাব পেইন অ্যান্ড ফিজিওথেরাপি ইউনিটের উদ্বোধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৮ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 7:04 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সেন্ট্রাল ল্যাব পেইন অ্যান্ড ফিজিওথেরাপি ইউনিটের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় আধুনিক যন্ত্রপাতি সংবলিত সেন্ট্রাল ল্যাব পেইন অ্যান্ড ফিজিওথেরাপি ইউনিটের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শহরের কুমারশীলমোড়স্থ আমিন কমপ্লেক্স ভবনের পঞ্চম তলায় ফিজিওথেরাপি সেন্টারটির উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারন সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ। বাত ব্যাথা, প্যারালাইসিস ও প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র এই ফিজিওথেরাপি ইউনিট।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভারপতিত্ব করেন সেন্ট্রাল ল্যাব লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আমিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. মনির হোসেন ও এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চিকিৎসাসেবা ব্রাহ্মণবাড়িয়া অনেকদূর এগিয়েছে। এখন ঢাকার অনেক সুবিধা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পাওয়া যায়। সেবামূলক প্রতিষ্ঠানের তালিকায় নতুন সংযোগজন সেন্ট্রাল ল্যাব পেইন অ্যান্ড ফিজিওথেরাপি ইউনিট মানুষের প্রত্যাশা পূরণ করে এটি ফিজিওথেরাপির জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

ফিজিও থেরাপী চিকিৎসক সফিকুল ইসলাােমর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন .ডা. খান রিয়াজ মাহমুদ, ডা.হুমায়ুন রেজা, সেন্ট্রাল ল্যাব পেইন অ্যান্ড ফিজিওথেরাপি ইউনিটের পরিচালক আফরোজা আক্তার সুমি ।

Facebook Comments Box

Posted ৭:০৪ পিএম | শুক্রবার, ০৮ জানুয়ারি ২০২১

The Daily Sarod |