শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নবীনগরে ঝাড়ফুঁক আনতে গিয়ে প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, খানকার তত্বাবধায়ক আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৮ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 11:37 am

নবীনগরে ঝাড়ফুঁক আনতে গিয়ে প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, খানকার তত্বাবধায়ক আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খানকার তত্বাবধায়ক ঝাড়ফুঁকের আনতে গিয়ে এক প্রবাসীর স্ত্রীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনায় উপজেলার শ্রীরামপুরের আবু ওলাইয়া খানকা শরীফের তত্বাবধায়ক মাওলানা সিরাজুল ইসলাম (৪৮) কে আটক করেছে পুলিশ। আটক সিরাজুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বড়গাঁ গ্রামের মৃত আশিকুল ইসলামের ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার শ্রীরামপুরের আবু উলাইয়া খানকা শরীফের তত্বাবধায়ক মাওলানা সিরাজুল ইসলাম লোকজনকে ঝাড়ফুঁক দিতেন। এই খানকা আশপাশের গ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ সমবেত হয়। পাশের গ্রাম ভোলাচংয়ের এক প্রবাসীর স্ত্রীও এই খানকায় ঝাড়ফুঁকের জন্য আসা যাওয়া করতেন। এরই মাঝে বৃহস্পতিবার সারাদিন স্থানীয়দের কানাঘুষা করে আসছিলেন, খানকার তত্বাবধায়ক ওই প্রবাসীর স্ত্রীকে অন্তঃসত্ত্বা করেছে।

ওসি আরও বলেন, বিষয়টি জানতে পেরে নবীনগর থানার পুলিশ গিয়ে ঘটনার সত্যতা পেয়ে খানকার তত্বাবধায়ক মাওলানা সিরাজুল ইসলামকে সন্ধ্যায় আটক করে। এই ঘটনায় মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box

Posted ১১:৩৭ এএম | শুক্রবার, ০৮ জানুয়ারি ২০২১

The Daily Sarod |