শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়কে সিএনজি-ইজিবাইকের রাজত্ব, নামকাওয়াস্তে চলে অভিযান

আবুল হাসনাত মোঃ রাফি   প্রিন্ট
বুধবার, ০৬ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 3:06 am

ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়কে সিএনজি-ইজিবাইকের রাজত্ব, নামকাওয়াস্তে চলে অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে অবাধে চলছে থ্রি হুইলার সিএনজি চালিত অটো রিকশা, ব্যাটারি চালিত অটো রিকশা ও ব্যাটারি চালিত রিকশা। মহাসড়কে থ্রি-হুইলার চলাচলে মহামান্য হাইকোর্ট ও সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকলেও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দাপিয়ে বেড়াচ্ছে এসব যান। এদিকে মহাসড়কের পাশে হাইওয়ে থানার সামনে দিয়ে থ্রি হুইলার চলেও কিছু করার যেন নেই। শুধু এই সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে কয়েকদিন লোক দেখানো অভিযান পরিচালনা করা হয়৷ কয়েকদিন পর আবার আগের মতোই চলে মহাসড়কে থ্রি হুইলার।

সরেজমিনে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে দেখা যায়, মহাসড়কে বেপরোয়া ভাবে চলছে থ্রি-হুইলার যানগুলো। ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে বিজয়নগরের সাতবর্গ পর্যন্ত ৩৪ কিলোমিটার ও কুমিল্লা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে থেকে কুটি চৌমুহনীর কালামোড়া ব্রীজ পর্যন্ত ৪৩ কিলোমিটার খাঁটিহাতা হাইওয়ে থানার অধিনস্থ। এই সড়ক গুলোতে অবাধে যাতায়াত করছে সিএনজি চালিত অটো রিকশা, ব্যাটারি চালিত অটো রিকশা ও রিকশা। মহাসড়ক গুলোর পাশেই রয়েছে অবৈধ সিএনজি স্ট্যান্ড। প্রতিদিন ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড মোড়ে, সরাইল বিশ্বরোড থেকে বিজয়নগরের চান্দুরা, চান্দুরা থেকে সাতবর্গ বাস টার্মিনাল পর্যন্ত থ্রি হুইলার যাতায়াত করছে। এদিকে, কুমিল্লা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা মোড় থেকে জেলা শহরের কাউতুলী ও কুমারশীল মোড়, কাউতুলী থেকে কসবা-আখাউড়ায় সিএনজি চালিত অটো রিকশা চলাচল করছে। অভিযোগ রয়েছে, মহাসড়কে এসব সিএনজি চলতে প্রতিটি থেকে মাসে ১ থেকে দেড় হাজার টাকা মাসোহারা নেন হাইওয়ে পুলিশ। মাসিক মাসোহারার বাইরে যেসকল সিএনজি রয়েছে তাদের মাঝে মাঝে আটক করা হয়। দিনের নির্দিষ্ট সময়ে মহাসড়কের পাশে থাকা সিএনজি পাম্প গুলো থেকে মাসোহারার বাইরে থাকা সিএনজি গুলোকে গ্যাস নেওয়ার সময় দেওয়া হয়। এই সময়ের বাইরে মহাসড়কে পেলে তাদের আটক করা হয়। পরে তাদের স্ট্যাম্পে মুচলেকার মাধ্যমে ও জরিমানা করে ছাড়া হয়। অথচ মাসোহারা দিয়ে চলা সিএনজি গুলোর বিষয়ে কোন বাঁধা নেই হাইওয়ে পুলিশের কাছে।

মহাসড়কে অবৈধ ভাবে সিএনজি যাতায়াতের ফলে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটে। ঝুঁকিতে থাকে এসব সিএনজিতে থাকা যাত্রীরা। এছাড়াও এসব মহাসড়কে যাতায়াতকারী দ্রুতগামী বাস ও ট্রাক দূর্ঘটনায় পড়ে। সর্বশেষ কুমিল্লা-সিলেট মহাসড়কের মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঘাটুরায় এক নারী ও এর আগের দিন সোমবার সুলতানপুরে বেপরোয়া সিএনজি চাপায় জেলা শহরের এক ব্যবসায়ী নিহত হয়েছে। এসব থ্রি হুইলার মহাসড়কে বন্ধ করতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

এই বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। অনেক থ্রি হুইলারকে মামলা দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত তারা জরিমানা আদায় না করে, ততক্ষণ পর্যন্ত আমরা থ্রি হুইলার গুলো আটক রেখে ব্যবস্থা নিচ্ছি।

Facebook Comments Box

Posted ৪:৩২ পিএম | বুধবার, ০৬ জানুয়ারি ২০২১

The Daily Sarod |