শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্লাটে জুয়া-মাদকের আসর,সাবেক চেয়ারম্যানসহ ১০জন আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 6:51 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্লাটে জুয়া-মাদকের আসর,সাবেক চেয়ারম্যানসহ ১০জন আটক

ব্রাহ্মণবাড়িয়ার শহরের কুমারশীল মোড়ের একটি ১০তলা ভবনের ফ্লাটে জুয়ার আসর ও মাদকসেবনের আস্তানায় অভিযান চালিয়েছে র‍্যাব। রোববার রাতে অভিযান এই অভিযান চালায় র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সোহেল মিয়া (৩৮)সহ ১০জন জুয়াড়ি ও মাদকসেবীকে আটক করা হয়।

আটককৃত অন্যান্যরা হলেন, ভাটপাড়ার মৃত আলী মিয়ার ছেলে মোঃ ইউসুফ শাহ (৪২), তাজুল ইসলামের ছেলে মোঃ হাফিজুল ইসলাম (৩৮), জেলা শহরের ফুলবাড়িয়ার নুরুল আফসারের ছেলে মোঃ আল আমিন (৪৪), নাটাই গ্রামের অহিদ মিয়ার ছেলে শাহ আলম (৪০), মৃত কাজি ছেন্দু মিয়ার ছেলে কাজী সুমন (৪০), , তেলীনগর গ্রামের মতিউর রহমানের ছেলে মোঃ আব্দুর রউফ (৩৯), কালাইশ্রীপাড়ার মৃত খোরশেদ মিয়ার ছেলে মোঃ জামাল উদ্দিন (৪০), ভাটপাড়ার হাজারী মোল্লার ছেলে মাসুদুল হাসান (৩৯) ও নুরুল ইসলামের ছেলে মোঃ কাউসার মিয়া (৩৮)।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় পূর্বপাইকপাড়ার কুমারশীল মোড়ের আনোয়ারা টাওয়ারের ১০ম তলার পশ্চিমপাশের ফ্লাটের ভাড়াটিয়া ইউসুফ শাহ এর ফ্লাটের একটি রুমে অভিযান পরিচালনা করে ১০ জুয়ারীদের আটক করা হয়।

এসময় এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার ১৫৪টি বিভিন্ন রং ও নম্বরের তাস, জুয়া খেলার নগদ- ৮৫ হাজার ২৪০টাকা, জুয়া খেলার হিসাবের খাতা, ইয়াবা ৩৮ পিস ও স্কাফ সিরাপ ১৬ বোতল উদ্ধার করে জব্দ করা হয়।

আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৪৩ পিএম | মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১

The Daily Sarod |