শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় বিএনপির ২২৫ জনকে আসামী করে পুলিশের মামলা

কসবা প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ০৪ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 7:22 pm

কসবায় বিএনপির ২২৫ জনকে আসামী করে পুলিশের মামলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে পুলিশের বাঁধা দেওয়ার ঘটনায় বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের আসামী করে মামলা দায়ের করা হয়েছে। গত রোববার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার পৌর এলাকার আড়াইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এতে ২ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২শ জনকে আসামী করা হয়েছে। রাতেই দুজনকে আটক করেছে পুলিশ।

এই ঘটনায় পুলিশের বক্তব্য, গত রোববার বিকেলে উপজেলার আড়াইবাড়ী এলাকায় উপজেলা যুবদল আহবায়ক মো.কামাল হোসেন, সদস্য সচিব শরিফুল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক মাসুদুল ইসলাম দিপু ও উপজেলা ছাত্রদল আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা জড়ো হতে থাকলে নাশকতার আশংকায় এবং জনগনের জানমাল নিরাপত্তায় পুলিশ তাদের বাধা প্রদান করে।

এতে বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিএনপি’র লোকজন পুূলিশের উপর ইট-পাটকেল ছুড়তে থাকে। তাদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে কর্তব্যরত কসবা থানা এসআই আতিক ও কনষ্টেবল মোজাম্মেল আহত হন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষন করে।

ওই দিন সন্ধ্যায় আহত এসআই আতিক বাদি হয়ে বিএনপি ও তার অংগ সংগঠনসহ ২৫ জনকে আসামী করে দাঙ্গা ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেন। রাতেই ওই মামলায় উপজেলা বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট মোশারফ হোসেন ও পৌর যুবদলের আহবায়ক মো.মোরশেদকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত দুজনকে সোমবার ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা যুবদল আহ্বায়ক মো.কামাল উদ্দিন বলেন, পুলিশের অনুমতি নিয়েই আমরা ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‌্যালী নিয়ে বের হই। র‌্যালী নিয়ে আমরা আড়াইবাড়ী গ্রামের দিকে যেতে থাকি। এসময় পুলিশ পেছন দিক থেকে আমাদের লোকজনদের উপর চড়াও হয় এবং র‌্যালী ছত্রভঙ্গ করতে গুলি ছুড়ে পুলিশ। আমাদের নেতাকর্মীদের হয়রানি করতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা ছাত্রদল আহ্বায়ক মো. সাইফুল ইসলাম বলেন, ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেতাকর্মীদের নিয়ে আমরা র‌্যালী বের করি। র‌্যালীটি কদমতলী মোড় থেকে পুনরায় আড়াইবাড়ী গ্রামের ভিতরে আসার সময় পুলিশ পেছন থেকে হামলা করে। এতে বিএনপি’র সাবেক উপজেলা চেয়ারম্যান ইকলিল আজম সহ প্রায় ১৫জন নেতাকর্মী আহত হয়। সাইফুল পুলিশের স্বেচ্চাচারিতার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকলে নাশকতার আশংকায় ও জানমাল নিরাপত্তায় পুলিশ তাদের একত্রে জড়ো হতে বাধা দেয়। এসময় নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয়। এঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়। পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে। দু’জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ৭:২২ পিএম | সোমবার, ০৪ জানুয়ারি ২০২১

The Daily Sarod |