স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৪ জানুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 12:50 am
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ রোববার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার খাটিহাতা বিশ্বরোড মোড়ে তিশা নামের একটি যাত্রীবাহী বাসে এই ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সরাইল ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) রিয়াজ মাহমুদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া সদরগামী যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সরাইল ফায়ারসার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, আমরা প্রাথমিক অবস্থা ধারণা করছি ইঞ্জিনের অতিরিক্ত তাপের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনের তাপে বাসের সিট গুলো নষ্ট হয়ে গেছে। এছাড়াও বাসের গ্লাস গুলো নষ্ট হয়ে যায়।
Posted ১২:৫০ এএম | সোমবার, ০৪ জানুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya