শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়া পৌরসভার নির্বাচন ১৪ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৩ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 11:10 pm

আখাউড়া পৌরসভার নির্বাচন ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন কমিশন (ইসি) চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে। ওইদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আখাউড়া পৌরসভার নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণ করা হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ জানুয়ারি, যাচাই-বাছাই ১৯ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি।

৫৬ পৌরসভার মধ্যে ৩১টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও বাকি ২৫টিতে কাগজের ব্যালটে ভোটগ্রহণ হবে।

রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর তফসিল ঘোষণা করেন। এর আগে কমিশনের বৈঠকে তফসিলের বিষয়ে সিদ্ধান্ত হয়।

এ নিয়ে করোনাভাইরাস মহামারির মধ্যে চার ধাপের তফসিল ঘোষণা করল ইসি। প্রথম ধাপের ২৪টি পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি ৬১ পৌরসভায় ভোট হবে। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি ভোট হবে।

১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে আখাউড়া পৌরসভা ছাড়াও যেসব পৌরসভায় ভোট হবে সেগুলো হলো- ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও (ইভিএম) ও রানীশৈংকল, রাজশাহীর নওহাটা, গোদাগাড়ী (ইভিএম), তানোর ও তাহেরপুর। লালমনিরহাটের লালমনিরহাট সদর (ইভিএম) ও পাটগ্রাম। নরসিংদীর নরসিংদী সদর ও মাধবদী (ইভিএম)। রাজবাড়ীর রাজবাড়ী সদর (ইভিএম) ও গোয়ালন্দ।

বরিশালের মুলাদী (ইভিএম) ও বানারীপাড়া। শেরপুরের শেরপুর সদর (ইভিএম) ও শ্রীবরদী। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ (ইভিএম)। নাটোরের বড়াইগ্রাম ও নাটোর। খাগড়াছড়ির মাটিরাঙা।

বান্দরবানের বান্দরবান (ইভিএম) ও বাগেরহাটের বাগেরহাট (ইভিএম)। সাতক্ষীরার সাতক্ষীরা (ইভিএম) ও হবিগঞ্জের চুনারুঘাট (ইভিএম)। কুমিল্লার হোমনা (ইভিএম) ও দাউদকান্দি (ইভিএম)।

চট্টগ্রামের সাতকানিয়া, পটিয়া (ইভিএম) ও চন্দনাইশ।কিশোরগঞ্জের বাজিতপুর (ইভিএম), হোসেনপুর ও করিমগঞ্জ।

টাঙ্গাইলের গোপালপুর (ইভিএম) ও কালিহাতী। পটুয়াখালীর কলাপাড়া (ইভিএম), চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা (ইভিএম)।

ফেনীর পরশুরাম (ইভিএম), চাঁদপুরের কচুয়া (ইভিএম) ও ফরিদগঞ্জ। মাদারীপুরের কালকিনি (ইভিএম), নেত্রকোনার নেত্রকোনা সদর (ইভিএম), যশোরের চৌগাছা (ইভিএম) ও বাঘারপাড়া।

রাঙামাটির রাঙামাটি (ইভিএম), মুন্সীগঞ্জের মিরকাদিম (ইভিএম), শরীয়তপুরের ডামুঢ্যা ও জামালপুরের মেলান্দহ।

ময়মনসিংহের ফুলপুর (ইভিএম), জয়পুরহাটের আক্কেলপুর (ইভিএম) ও কালাই। নোয়াখালীর চাটখিল (ইভিএম), লক্ষ্মীপুরের রামগতি (ইভিএম) এবং ফরিদপুরের নগরকান্দা ও সিলেটের কানাইঘাট পৌরসভা।

Facebook Comments Box

Posted ১১:১০ পিএম | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১

The Daily Sarod |