নবীনগর প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ০৩ জানুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 12:16 am
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে ‘সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষকের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. একরামুল সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. ছালাহ উদ্দীন চৌধুরী, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেহেদী মাহমুদ আকন্দ, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এড. শিব শংকর দাস, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাংবাদিক মো. আরজু, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এমএ হালিম ও সুজিত কুমার দেব প্রমুখ।
এসময় বক্তারা সমৃদ্ধ বাংলাদেশ গঠনে উপজেলার প্রাথমিক শিক্ষায় শক্তিশালী ভূমিকা রাখতে শিক্ষকদের প্রতি জোর দাবী জানান ও শিক্ষা ক্ষেত্রে সরকারি ভাবে যে কোন সহযোগীতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ। সহযোগীতায় ছিলেন শিক্ষক নেতা মো.বিল্লাল হোসেন, শিক্ষক মাহাবুব রহমান, শিক্ষিকা নাছিমা আক্তার রিমা,শিক্ষিকা আফরুজা রত্না সহ আরো অনেকে।
Posted ১২:১৬ এএম | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya