শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

করোনার মহামারীর মাঝেও বছরের প্রথম দিনে বই পেয়েছে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 7:00 pm

করোনার মহামারীর মাঝেও বছরের প্রথম দিনে বই পেয়েছে শিক্ষার্থীরা

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী মাহমুদ আখন্দ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, জেলা শিক্ষা অফিসার মো. শফি উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম,অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, করোনার প্রভাব থাকা সত্বেও ২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বর্ষের শতকরা ৭৫ভাগ বই ইতো মধ্যে পৌছে গেছে। প্রতিনিয়ত বই নিয়ে ট্রাক আসছে ব্রাহ্মণবাড়িয়ায়। শিক্ষার্থীরা সময় মতো সকল বই পেয়ে যাবে। কোনো ধরনের সমস্যা হবেনা।

ব্রাহ্মণবাড়িয়ায় “মাধ্যমিকে ৪২ লাখ ৬০হাজার ৮শ২১টি বইয়ের চাহিদা রয়েছে। অপর দিকে মাধ্যমিকে রয়েছে প্রায় ২৪লাখ বইয়ের চাহিদা।

Facebook Comments Box

Posted ৩:৫১ পিএম | শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১

The Daily Sarod |