স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 9:42 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাজারে দান বাক্সের টাকা নিয়ে বিরোধে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৭ ডিসেম্বর) বিকেল তিনটায় উপজেলার যাত্রাপুর গ্রামের আয়াত উল্লাহ শাহ’র মাজারে এই ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম যাত্রাপুর গ্রামের এন্ট্রাস মিয়ার ছেলে। এঘটনায় নিহতের পিতা এন্ট্রাস মিয়া ও তার ভাই সিরাজুল ইসলামসহ ৫জন আহত হয়েছে। এই ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, উপজেলার যাত্রাপুর গ্রামের আয়াত উল্লাহ শাহ’র মাজারের দান বাক্স নিয়ে শিষ ইসলাম ও দ্বীন ইসলামের মধ্যে পারিবারিক ভাবে বিরোধ ছিল। এরই ধারাবাহিকতায় শনিবার বিকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়। এরই জেরে রোববার বিকেলে আবার উভয় পক্ষের মধ্যে পুনরায় তর্কবিতর্কের এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধ হয়ে নুরুল ইসলাম মারাত্মকভাবে আহত হলে তাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান। এঘটনায় পুলিশ মহিলাসহ ৫জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য মহিলাসহ ৫জনকে আটক করা হয়েছে।
Posted ৯:৪২ পিএম | রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya