শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার চেয়ার উপহার দিল প্রবাসী (ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 10:17 pm

ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামে দেওয়ান বাড়ি প্রাঙ্গণে ইতালি প্রবাসী সুমন আহমেদের অর্থায়নে এসব বিতরণ করা হয়। এসময় হুইল চেয়ার নিতে আসা প্রতিবন্ধী ব্যক্তিদের খাবার ও যাতায়াত খরচ বাবত ৫শত টাকা করে দেওয়া হয়।

শফিক ইসলাম সেলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, বুধল ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হক, হাফেজ জুনায়েদ আহমেদ, হাফেজ এমদাদউল্লাহ্, ইউপি সদস্য পাভেল মিয়া, ইউপি সদস্য দুলাল মিয়া ও ব্যবসায়ী মাসুদ রানা প্রমুখ।

চান্দিয়ারা গ্রামের ইতালি প্রবাসী সুমন আহমেদের ব্যক্তিগত উদ্যোগে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের মহামারী শুরু থেকে প্রবাসী সুমন আহমেদ তার গ্রাম ও আশপাশ এলাকায় বিপুল খাদ্য সহায়তা প্রদান করে প্রসংশা কুড়িয়েছেন। তার দেওয়া এসব হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী ও তাদের পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

Posted ১০:০৬ পিএম | শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |