শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় খালের উপর অবৈধ বিল্ডিং গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 2:51 pm

কসবায় খালের উপর অবৈধ বিল্ডিং গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খালের উপর নির্মাণাধীন অবৈধ বিল্ডিং গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খানের নেতৃত্বে কসবা পৌর এলাকার ৫নং ওয়ার্ডের গুরুহিত গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে খালের উপর নির্মিতব্য স্থাপনা বেকু মেশনের মাধ্যমে উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান জানান, সরকারি খালের উপর অবৈধ ভাবে বিল্ডিং নির্মাণ করছিলেন হানিফ মিয়া নামের এক ব্যক্তি। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে। কসবার সকল খাস জমি অবৈধ দখলদারদের কাছ থেকে পুনরুদ্ধার করা হবে বলে জানান হাসিবা খান।

Facebook Comments Box

Posted ২:৫১ পিএম | বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |