শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

লাঠিয়াল নিয়ে জমি দখলের জেরে নবীনগর ও ব্রাহ্মণবাড়িয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 8:09 pm

লাঠিয়াল নিয়ে জমি দখলের জেরে নবীনগর ও ব্রাহ্মণবাড়িয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে উপজেলার রসূলপুরে ও একই ঘটনায় জেলা শহরের আমিনপুরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ও বেলা ১১টার দিকে পৃথক স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ইটপাটকেল নিক্ষেপ ও সিএনজি ভাংচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে একজন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার নবীনগরের রসূলপুরের আল-আমিনের সাথে আমিনপুর ফারুকের সাথে ঝামেলা চলে আসছিল। মঙ্গলবার সকালে ফারুক ব্রাহ্মণবাড়িয়ার কালিসীমা থেকে ৩/৪টি নৌকায় প্রায় আড়াই শত লোকজন রসূলপুরে গিয়ে বিবাদমান ওই জমি দখল করে ধান রোপন করে। ধান রোপনের পর ফারুকের লোকজন আল-আমিনের বাড়িতে হামলা করার চেষ্টা করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ইট-পাটকেল নিক্ষেপ করে।

পরে আল আমিনের মামাতো ভাই জেলা শহরের দক্ষিণ পৈরতলার বাবুল মিয়াকে আমিনপুর এলাকায় পেয়ে ফারুক, হোসেন মিয়া ও হারুন মিয়া লোকজন নিয়ে মারধোর করে। এই ঘটনায় দক্ষিণ পৈরতলার লোকজন আমিনপুর গিয়ে ফারুকের লোকজনকে ধাওয়া করে। এসময় কয়েকটি সিএনজির গ্লাস ভাংচুর করা হয়। সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহত বাবুল মিয়াকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নবীনগর ইউএনও একরামুল সিদ্দিকী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ, মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান ও পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদ ঘটনাস্থলে পরিদর্শনে যান।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে। পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে।

Facebook Comments Box

Posted ৮:০৯ পিএম | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |