শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়ায় পৃথক স্থানে অটোরিকশার ধাক্কায় দুইজন নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২১ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 8:05 pm

আখাউড়ায় পৃথক স্থানে অটোরিকশার ধাক্কায় দুইজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. ইলিয়াস চৌধুরী (৪৫) ও মোহন মিয়া (৭০) দুই ব্যক্তি নিহত হয়েছেন। নারায়ণপুর বাইপাস এলাকায় নিহত ইলিয়াস চৌধুরী উপজেলার নূরপুর গ্রামের বশির চৌধুরীর ছেলে ও রাধানগর হাজি মহল্লার মসজিদের সামনে নিহত মোহন মিয়া কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী ইউনিয়নের সুলতানপুর গ্রামের নাবালক মিয়ার ছেলে। মোহন মিয়া তাবলীগে জামায়াতে অংশ নিতে আখাউড়া আসেন।

স্থানীয়রা জানান, দুপুরে আখাউড়া পৌর এলাকার নারায়ণপুরের বাইপাস এলাকায় মোটরসাইকেল ঘুরানোর সময় দ্রুত গতির অটোরিকশা ধাক্কা দেয়। এতে তিন মোটরসাইকেল আরোহী ছিটকে পড়েন। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পর আহত ইলিয়াস চৌধুরী মারা যান। স্থানীয় লোকজন অটোরিকশাটি আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এদিকে সকালে পৌর এলাকার রাধানগরের হাজি মহল্লার মসজিদের সামনে অটোরিকশার ধাক্কায় মোহন মিয়া (৭০) নামে এক মুসল্লি আহত হন। মোহন মিয়াকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমিল্লা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

Facebook Comments Box

Posted ৮:০৫ পিএম | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |