শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে ২০কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, ৩জন আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২০ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 8:06 pm

আশুগঞ্জে ২০কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, ৩জন আটক

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা সামনে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ করা হয়েছে। রোববার সকালে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা এই অভিযান চালায়। এসময় ৩ মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা বাজার এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ হযরত আলী ওরফে হযো (৩৫), কুমিল্লার বুড়িচং থানার বুরবুড়িয়া এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে মোঃ আব্দুল হালিম (২৭) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার গনেশপুরের মোহাম্মদ আলীর ছেলে মোঃ সোহেল রানা (৩৩)।

অভিযান পরিচালনা করেন ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন।

এই ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

 

Facebook Comments Box

Posted ৮:০৬ পিএম | রবিবার, ২০ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |