শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস, থানায় সাধারণ ডায়েরি

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 9:04 pm

কসবায় সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস, থানায় সাধারণ ডায়েরি

মব্রাহ্মণবাড়িয়ার কসবায় “মুন্সি সাব্বির” (Munsi Sabbir) নামে একটি ফেসবুক আইডি বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কসবা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মো.সোলেমান খান। গত ১৪ ডিসেম্বর প্রেসক্লাব নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব সাবেক সভাপতি মো.সোলেমান খানকে উদ্দেশ্য করে ফেসবুকে আপত্তিকর ষ্ট্যাটাস ও মন্তব্য করায় তিনি কসবা থানায় ওই আইডি’র নামে সাধারণ ডায়েরি দায়ের করেন। সাধারণ ডায়েরি নং-৭৭৯। বৃহস্পতিবার তিনি কসবা থানায় সাধারণ ডায়েরি

জানা যায়, সাব্বির মুন্সি নামক এক রাজাকারের দৌহিত্র সহ আরো অনেকে গত ১৪ ডিসেম্বর বিকেলে তার নিজস্ব মুন্সি সাব্বির আইডি থেকে এ্ই ষ্ট্যাটাস দেয়। সাব্বির মুন্সি উপজেলার নেমতাবাদ গ্রামের মলন মুন্সির ছেলে।

সাংবাদিক মো.সোলেমান খান বলেন, সাব্বির মুন্সির পরিবারের সকল সদস্য স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের রাজনীতির সদস্য হলেও সাব্বির মুন্সি কসবা উপজেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক করা হয়েছিলো। বর্তমানে সে সিলেটে ব্র্যাকে কর্মরত।

খোঁজ নিয়ে জানা যায়, সে শিবির কর্মী হলেও আওয়ামী লীগ ২০১৪ সালে সরকার গঠনের পর কসবা উপজেলা ছাত্রলীগে যোগদান করে পাঠাগার সম্পাদক পদে অধিষ্ঠিত হয়। সে কখনোই ছাত্রলীগের সাথে কাজ করেনি বলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মানিক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহীম এ প্রতিবেদককে জানান।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, আমরা সাধারণ ডায়েরিটি গ্রহণ করেছি। ফেসবুক আইডিটি সনাক্ত করে তথ্য প্রযুক্তি আইনে প্রক্রিয়া শেষে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রুবেল /-

Facebook Comments Box

Posted ৯:০৪ পিএম | শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |