শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

দেশ থেকে প্রবাসে অন্যের দেওয়া মালামাল নিতে গিয়ে বিপদে পড়ছেন নাতো?

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 2:43 pm

দেশ থেকে প্রবাসে অন্যের দেওয়া মালামাল নিতে গিয়ে বিপদে পড়ছেন নাতো?

প্রথমবার কর্মের সন্ধানে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ভোলাচং পালপাড়ার আবু নাসিরের ছেলে রাসেল মিয়া। শুক্রবার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার ফ্লাইট। রোববার রাতে নিজের কাপড় ও ব্যবহৃত মালামাল ব্যাগ গোছাচ্ছিলেন রাসেল। এসময় একটি আচারের ছোট বক্স তিনি ব্যাগে ঢুকাতে গিয়ে সমস্যা হচ্ছিল। ভাল করে প্যাকেট করতে রাসেল বক্সটি খোলেন। বক্সটি খোলার পর রাসেলের বুকটা মোচড় দিয়ে উঠে, এর ভেতরে কালো টেপ দিয়ে মুড়ানো ছোট ছোট প্যাকেট। প্যাকেটে মুড়ানো টেপ গুলো খুলতেই মিলে ইয়াবা। তার খেয়াল হলো এই বক্সটি প্রতিবেশি সুমন দিয়েছিল সৌদি আরবে একজন এসে নিয়ে যাবে।

বাকরুদ্ধ হয়ে ঘটনাটি স্থানীয় কয়েকজনকে অবহিত করেন। ঘটনাটি জানাজানি হলে পুলিশ এসে ইয়াবাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এই ঘটনায় স্থানীয় সেবক চন্দ্র পালের ছেলে সুমন চন্দ্র পাল (২৫) ও মৃত ওয়াহেদ আলীর ছেলে মোঃ ফুল মিয়া (৫৫) কে গ্রেফতার করা হয়েছে।

সুত্র জানায়, মাদক পাচারের এই চক্রটি বিদেশগামী যাত্রীদের টোপ হিসেবে ব্যবহার করে তারা দীর্ঘদিন যাবত বিদেশে মাদক পাচার করে আসছে। এক্ষেত্রে অত্যন্ত কৌশলে চক্রটির সদস্যরা প্রবাসে থাকা আত্মীয়ের কাছে মালামাল পাঠানোর কথা বলে বিদেশগামী যাত্রীদের দিয়ে বিভিন্ন প্যাকেটে ভর্তি ইয়াবা সহ অন্যন্য মাদকের চালান বিভিন্ন দেশে পাচার করে থাকেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, এই ঘটনায় নিয়মিত আইনে মামলা দায়ের করার পর শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।

Facebook Comments Box

Posted ২:৪৩ পিএম | শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |