স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 12:50 pm
ব্রাহ্মণবাড়িয়ায় বালুবাহী একটি ট্রাক্টরের চাপায় মিলন মিয়া (৪০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের শেরপুর মাজার গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন মিয়া পৌর এলাকার উত্তর পৈরতলা বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। সে জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামের মৃত বুলা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিলন মিয়া সকালে বাড়ি থেকে রিকশা নিয়ে শেরপুর মাজার গেইটের সামনের চা খেতে আসছিল। রাস্তার পশ্চিম পাশে দাঁড়িয়ে চা খাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর তার রিকশাসহ তাকে চাপা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাক্টরটি আটক করে পুলিশে হস্তান্তর করেছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান রিকশাচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারীরা পালিয়েছে।
Posted ১২:৫০ পিএম | শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya