স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 8:48 pm
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে পড়ে তাছিন উদ্দিন নামের এক বছরের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বেহাইর গ্রামের নাগর বাড়ি পূর্ব পাড়ায় এই ঘটনা ঘটে। শিশু তাছিন ওই এলাকার কৃষক দুলাল মিয়ার ছেলে।
তাছিনের পিতা দুলাল মিয়া জানান, সকালের দিকে আমি স্থানীয় বাজারে চলে যাই। দুপুরের দিকে তাছিনের মা রান্না করছিল, তখন তাছিন বাড়ির উঠানে খেলা করছিল। এর কিছুক্ষণ পর তাকে আর খোঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্যরা শিশু তাছিনের দেহ বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এবিএম মোসা চৌধুরী জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।
Posted ৮:৪৮ পিএম | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya