স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 10:16 pm
ব্রাহ্মণবাড়িয়ায় বালুর মাঠ থেকে রনি (১৫) নামের এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের হাত-পা বাধা মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ৷ বৃহস্পতিবার দুপুরের দিকে পৌর এলাকার পুনিয়াউট ডিসির প্রজেক্ট বালুর মাঠ থেকে বালি দিয়ে গর্তে চাপা দেওয়া মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রনি সদর উপজেলার মজলিশপুরের দুলাল মিয়ার ছেলে। রণি গত ১২ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন।
মরদেহ উদ্ধার করতে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) শফিকুল ইসলাম জানান, রনি ভাড়ায় ব্যাটারি চালিত অটো রিকশা চালক ছিলেন। গত ১২ ডিসেম্বর বাড়ি থেকে বের হওয়া পর সে আর বাড়িতে ফেরেনি। রনি নিখোঁজের ঘটনায় পরিবার থেকে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার দুপুরে পুনিয়াউট প্রজেক্টের মাঠে বালু চাপা দেওয়া একটি পা দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ এসে বালু সরালে এক কিশোরের হাত- পা ও গলা রশি বাধা মরদেহ উদ্ধার করে। মরদেহটির মুখেও কাপড় দিয়ে বন্ধ করা ছিল। মরদেহ উদ্ধারের খবর পেয়ে মজলিশপুরের দুলাল মিয়া এসে সনাক্ত করে কিশোরের লাশটি তার ছেলে রনির।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান জানান, ধারণা করা হচ্ছে তার অটোরিকশাটি ছিনতাই করতে হত্যা করা হয়েছে। তবে তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।
Posted ৮:০৩ পিএম | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya