স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 10:10 pm
মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলায় গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান করেছে ব্রাহ্মণবাড়িয়া ব্লাড ব্যাংকের “আমরাই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান”।
বুধবার (১৬ ডিসেম্বর) সারাদিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের ফকিরাপুল, রেলস্টেশনের গরীব-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া ব্লাড ব্যাংকের প্রধান সমন্বয়ক প্রকৌশলী মো. আজহার উদ্দিনের সভাপতিত্বে ও মো. আব্দুর রহমান ও মো. রাকিবুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল।
এসময় সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দৈনিক ভোরের পাতা সরাইল উপজেলা প্রতিনিধি মো. নুরুল হুদা, ডেইলী সানের জেলা প্রতিনিধি নিয়ামুল আখুঞ্জি, হোয়াটনিউজের বার্তা সম্পাদক ইফতেখার রিফাত, রাইজিং বিডির জেলা প্রতিনিধি মাইনুল ইসলাম রুবেল, একুশে টিভির ক্যামেরাপার্সন মো. রাসেল মিয়া ও সময় টিভির ক্যামেরাপার্সন হৃদয় পাল প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় ” আমরাই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান” সংগঠনের পক্ষ থেকে ২শ কম্বল বিতরণ করা হয় এবং ব্লাড ব্যাংকের উদ্যোগে সারাদিনে ৩০জনকে স্বেচ্ছায় রক্তদান করা হয়।
প্রধান সমন্বয়ক প্রকৌশলী মো. আজহার উদ্দিন বলেন, আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। যার নেতৃত্বে নয় মাস যুদ্ধ করে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জত-সম্ভ্রম আত্মত্যাগের বিনিময়ে আমাদের এ স্বাধীন দেশ, স্বাধীন পতাকা।
তিনি আরও বলেন, সংগঠনের উপদেষ্টা ও সকল সদস্যদের সহযোগিতায় ২শতাধিক গরীব-অসহায় ও শীতার্তদের মাঝে এসব শীতবন্ত্র বিতরণ করা হয়েছে। পুরো শীতে এ কম্বল বিতরণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্।
উক্ত সংগঠনের অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, নাঈমুল ইসলাম, মজিবুর রহমানসহ “আমরাই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান” এর ইফরান সানী, মহিবুর আদনান, আহমেদ জসিম, মোহন আহমেদ, মোকাদ্দেস হোসাইন, জাকারিয়া, সোহাগ আহমেদ জয়, আবির হাসান, আরিফ আহমেদ, মুহিন উদ্দিন, মেহেদী হাসান মাসুদ, উজ্জ্বল আহমেদ, আরমান হোসাইন ও মুরশিদুর রহমান প্রমূহ।
Posted ১০:১০ পিএম | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya