শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ডা. ফায়েজের উদ্যোগে ৫ শতাধিক শিশুকে দেওয়া হলো বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 8:11 pm

ডা. ফায়েজের উদ্যোগে ৫ শতাধিক শিশুকে দেওয়া হলো বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরচারতলায় ৫ শতাধিক শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছে। বরাবরের মতো এই মানবিক কাজের উদ্যোগ নিয়েছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ও আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ফাইজুর রহমান ফয়েজ। তারই সার্বিক তত্বাবধানে এক মেডিকেল ক্যাম্পে শিশুরা এই সেবা পান।

মেঘনার যুবরাজদের ব্যবস্থাপনায় বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুগঞ্জের চরচারতলায় তিতাস কলোনী মাঠে অনুষ্ঠিত বিনামূল্যে চিকিৎসা সেবায় ৬জন শিশু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা প্রায় ৫শত শিশুদের বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

ডা. ফাইজুর রহমান ফয়েজ ছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডা. নাঈমা জাহান, ডা. সজীব, আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. শাহীনা আক্তার, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. কামাল, ঢাকার ডা. মোবাশ্বের আহমেদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরচারতলা ইসলামিয়া আলীম মাদ্রসার অধ্যক্ষ হাজী মোঃ কাজী মহিউদ্দিন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন, আশুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ এলাকার বিশেষ ব্যক্তিবর্গ ও মেঘনার যুবরাজের সকল সদস্য, চরচারতলা তিতাস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় ডাঃ ফাইজুর রহমান ফয়েজ বলেন, শীতে শিশুদের ঠান্ডা জনিত বিভিন্ন রোগের দেখা দেয়, তাই শিশুদের কথা বিবেচনা করে এবার শুধু শিশুদের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। আগামীতের আরো বড় পরিসরে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হবে।

Facebook Comments Box

Posted ৮:১১ পিএম | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |