বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 5:17 pm
মহান বিজয় দিবসে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে এর আয়োজন করা হয়। সভার আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ও ফাহমিদা সুলতানা।
স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাবিয়া খাতুন রাখি।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত,
সহ-সভানেত্রী রওশন আরা, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতিসংঘের নির্ধারণ করে দেওয়া ৮টি গোল ২০১৪ সালের মধ্যে আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। এছাড়াও এসডিজির লক্ষ্যমাত্রা পূরণ করতে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় প্রতিটি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ সেটাও আমরা পূরণ করতে সক্ষম হব। ২০৪০ সালের মধ্যে উন্নত দেশ গড়ার পরিকল্পনা হাতে নিয়েছেন, দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে যার যার নিজ জায়গা থেকে এই পরিকল্পনা বাস্তবায়নে অবদান রাখা। যাদের আত্মত্যাগে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে, দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হলে তাদের ত্যাগ স্বার্থক হবে। এই দেশ পৃথিবীর মানচিত্রে উন্নত দেশ হিসেবে জায়গা করে নিবে এটা আমাদের প্রত্যাশা।
মুক্তিযুদ্ধের আত্মত্যাগকারি শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা সমাপ্তি করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের উপ-পরিচালক সালমা সুলতানা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও এডিসিগনের সহধর্মিণীরা।
Posted ৫:১৭ পিএম | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya