স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 4:43 pm
প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ছায়েদুল হকের ৩য় মৃত্যুবার্ষিকী আজ। পাঁচবার ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা।
২০১৭ সালের এই দিনে (১৬ ডিসেম্বর) মারা যান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহোচর ছায়েদুল হক। ওইদিন সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
জীবদ্দশায় ছায়েদুল হক ছিলেন সততার মূর্ত প্রতীক। অর্থ-প্রাচুর্যের মোহ ছিলনা তার। সততার কারণে বারবার সংসদে প্রতিনিধিত্ব করার জন্য হাওরবাসী ভোট দিয়ে নির্বাচিত করেন ছায়েদুল হককে। হাওরবাসীর কাছে ‘ছায়েদ ভাই’ হিসেবেই পরিচিত ছিলেন তিনি। এলাকার উন্নয়ন আর সাধারণ মানুষকে নিয়েই ছিল তার সকল ভাবনা। তার নেয়া উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সঙ্গে সড়কপথে নাসিরনগর উপজেলার সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপন ছিল একটি মাইলফলক।
উল্লেখ্য, ছায়েদুল হক ১৯৪২ সালে নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামের উত্তপাড়ায় জন্মগ্রহণ করেন। হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের খ্যাতনামা এ আইনজীবী ১৯৭৩, ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল।
Posted ৪:৪৩ পিএম | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya