শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে গাঁজা,ফেন্সিডিল ও স্কফসহ তিন মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 12:37 am

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে গাঁজা,ফেন্সিডিল ও স্কফসহ তিন মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলায় পৃথক অভিযানে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা ৪কেজি গাঁজা, ৯ বোতল ফেন্সিডিল ও ৭ বোতল স্কফ সিরাপ সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার সন্ধ্যায় ও রাতে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সেজামুরা পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ বাদল মিয়া (৪২) ও আরিফুল ইসলাম (২২) নামের দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ৯ বোতল ফেন্সিডিল ও ৭ বোতল স্কাফ উদ্ধার করা হয়।
আটক বাদল মিয়া ওই এলাকার মৃত জালাল উদ্দিন ছেলে ও আরিফ একই এলাকার মোঃ বাদল মিয়ার ছেলে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর মুন্সিবাড়ির এলাকার ভূইয়া বাড়ি থেকে আখাউড়ার কুড়িপাইকা গ্রামের জমসেদ মিয়ার ছেলে আসিফ (২৪)কে ৪ কেজি গাঁজা সহ আটক করা হয়।

অভিযান গুলোর নেতৃত্ব দেন ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন।

আটক আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ও বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ১২:৩৬ এএম | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |