স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 8:08 pm
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষ্যে জেলা পর্যায়ে অনলাইন ভিত্তিক সংস্কুতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি হায়াত উদ- দৌলা খান। এসময় অতিথি ছিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এস আর এম ওসমান গনি সজীবের সঞ্চালনায় অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রতিযোগিতায় সংগীতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সন্ধ্যা রায়, পীযূষ কান্তি আচার্য ও মনিকা আচার্য। কবিতা আবৃতিতে বিচারক ছিলেন অধ্যাপক মান বর্ধন পাল, সহকারী অধ্যাপক আবদুর রউফ খাঁ ও বাচিক শিল্পী মনির হোসেন। ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতায় বিচারক ছিলেন কবি জয়দুল হোসেন, সহকারী অধ্যাপক মো. জহির উদ্দিন ও সাংবাদিক আবদুন নূর।
Posted ৮:০৮ পিএম | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya