শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

মুফতী আমিনী (রহঃ)র’ জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 12:47 am

মুফতী আমিনী (রহঃ)র’ জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান মুফতী ফজলুল হক আমিনী (রহঃ)র’ অষ্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ‘মুফতী ফজলুল হক আমিনী (রহঃ)র’ জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার কাজিপাড়ায় জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা ও কারিগরী শিক্ষালয় মাদ্রাসার হলরুমে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আহবায়ক মাওলানা আবুল হাসান এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব এইচএম জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস। প্রধান আলোচক ছিলেন ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক মুফতী বোরহান উদ্দিন কাসেমী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোট জেলা সহ-সভাপতি মাওলানা বোরহান উদ্দিন আল মতিন, জেলা যুগ্ম সম্পাদক মুফতী মোহাম্মদ এনামুল হাসান, অর্থ সম্পাদক হাজী মোবারক হোসেন , সদর উপজেলা ইসলামী ঐক্যজোটের সহসাধারণ সম্পাদক মাওলানা ইসহাক আল হুসাইন, জেলা ছাত্র খেলাফতের যুগ্ম আহবায়ক মাওলানা ইসহাক আল মামুন, সরাইল যুব খেলাফতের সভাপতি হাবিবুর রহমান, জসিম উদ্দিন, জেলা আহবায়ক কমিটির মোহাম্মদ মূসা, আসরাফ সিহাব, জাকির হোসেন, আশরাফ আলি ধানসারি, ইবরাহীম বিন নূরী (তালশহর ছাত্র খেলাফতের অন্যতম সদস্য) ছাত্র খেলাফতের নেতা শরিফ শাহেদী, রুহুল আমিন প্রমুখ।

আলোচনায় বক্তাগণ বলেন, মুফতী আমিনী (রহঃ) ছিলেন বহু প্রতিভাবান একজন মহান ব্যক্তিত্ব। একদিকে যেমন ছিলেন দেশের অন্যতম শীর্ষ শায়খুল হাদীস, শীর্ষ মুফতী, লেখক, গবেষক ও বিশিষ্ট বক্তা, ঠিক তেমনি অন্যদিকে ছিলেন দেশের অন্যতম শীর্ষ রাজনীতিবিদ। ইসলাম ও জাতির জন্য মুফতী আমিনীর ত্যাগ ও কুরবানী আগামী প্রজন্মের জন্য আদর্শ হয়ে প্রেরণা যোগাবে।

বক্তাগণ আরও বলেন, দেশ, জাতি ও ইসলামের এই ক্রান্তিলগ্নে মুফতী আমিনীর বলিষ্ঠ নেতৃত্বের শূন্যতায় আজ ইসলামী অঙ্গণ হারেহারে মুফতী আমিনীর প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারছে। মুফতী আমিনী (রহঃ)আজও জীবিত থাকলে নাস্তিক মুরতাদ ও ইসলামের দুশমনদের আস্ফালন দেখানোর দুঃসাহস দেখাতে পারতো না। বর্তমান প্রজন্মকে মুফতী আমিনী (রহঃ)র’ চেতনায় উজ্জীবিত হয়ে ইসলাম,দেশ জাতির মুক্তি ও কল্যাণের জন্য এগিয়ে আসতে হবে।

ইসলামী ছাত্র খেলাফতের সকল নেতাকর্মীদের মুফতী আমিনী (রহঃ)র’ রেখে যাওয়া মিশন বাস্তবায়নে মেধা ও বুদ্ধিবৃত্তিক কর্মসূচী নিয়ে বাংলাদেশের ছাত্র সমাজের নিকট ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। মুফতী আমিনী (রহঃ) মিশন বাস্তবায়নের মাধ্যমে সকলকে আল্লাহমূখী করে ইসলামের সৈনিক হিসেবে গড়ে তুলতে হবে।
আলোচনাসভা শেষে মুফতী ফজলুল হক আমিনী (রহঃ)সহ সকল আক্বাবির আসলাফদের দারাজাত বুলন্দির উদ্দেশ্যে বিশেষ দোয়া করা হয়।

 

Facebook Comments Box

Posted ১২:৪৭ এএম | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |