শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবা সীমান্ত দিয়ে গরুর পেটে করে আসে ইয়াবা!

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 9:15 pm

কসবা সীমান্ত দিয়ে গরুর পেটে করে আসে ইয়াবা!

ভারত থেকে চোরাচালানের মাধ্যমে গরুর পেটে করে ইয়াবা আসছে বাংলাদেশে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন আইনশৃঙ্খলা কমিটির সভায় এমন চাঞ্চল্যকর তথ্য দিলেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় ওসি এমন তথ্য জানান। পরে ওসির তথ্যে উদ্বেগ জানিয়ে গরু চোরাচালন বন্ধে কী ধরনের পদক্ষেপ নেয়া যায় সে নিয়ে সভায় আলোচনা হয়।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলমের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী কসবা উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালান রোধে আইনশঙ্খলা কমিটির সভায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করা হয়। গরুসহ অন্যান্য চোরাচালান বন্ধে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন বলে সভায় অবগত করেন বিজিবি প্রতিনিধি।

ওসি লোকমান হোসেন বলেন, পলিথিনে করে ইয়াবা মুড়িয়ে অন্য স্বাভাবিক খাবারের সঙ্গে গরুকে খাওয়ানো হয়। এরপর জবাই শেষে মাংস বিক্রির পাশাপাশি পলিথিন থেকে বের করা হয় সেই ইয়াবা। ফলে ভারতীয় গরুর ভুড়ির কদর বাড়ছে।

ওসি লোকমান হোসেন আরও বলেন, গরুর পেটে করে যেভাবে ইয়াবা আসছে- সেটি খুবই উদ্বেগজনক। যেভাবেই হোক ভারতীয় গরু আসা বন্ধ করতে হবে। গরু আসলে মাদকও আসা শুরু হবে।

সূত্র-জাগো নিউজ

Facebook Comments Box

Posted ৯:১৫ পিএম | শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |