শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

‘যখন জিয়াউর রহমানের ভাস্কর্য স্থাপন করা হয়, তখন জিহাদ কোথায় ছিল’

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 7:27 pm

‘যখন জিয়াউর রহমানের ভাস্কর্য স্থাপন করা হয়, তখন জিহাদ কোথায় ছিল’

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি বলেছেন, সম্প্রতি ভাস্কর্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আমাদের দেশের একটি আলেম সমাজ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে এর বিরোধীতা শুরু করেছেন। এই ভাস্কর্য বাংলাদেশের ঐতিহ্য। পৃথিবীর বিভিন্ন ইসলামি দেশে ভাস্কর্য রয়েছে। এই ভাস্কর্য বিরোধিতার উদ্দেশ্যটা কি? জিয়াউর রহমানের ভাস্কর্য যখন চট্রগ্রাম সার্কিট হাউজ ও ঢাকার মিন্টু রোডে স্থাপন করা হয়, তখন জিহাদ ঘোষণা করলেন না, যখন আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের ঘোষণা দিলাম তখন আপনারা যুদ্ধ ঘোষণা করলেন।

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবসে দুপুরে জেলা শহরের শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ও সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় শাহজাহান খান এমপি বলেন, খালেদা জিয়া বলেছিলেন পদ্মা সেতু করতে পারবে না। তিনি আরেকটি কথা বলেছিলেন হাস্যকর, বলেছিলেন ‘পদ্মা সেতু জোড়াতালি দিয়ে হচ্ছে, আপনারা কেউ পদ্মা সেতু পাড় হবেন না’। আমরা দোয়া করি বেগম জিয়া আপনি বেচে থাকুন। আপনি যেদিন পদ্মা সেতুর উপর দিয়ে যেদিন পাড় হন, সেদিন আমরা জিজ্ঞেস করবো, আপনার কথা আপনি রক্ষা করছেন না কেন? বিএনপির কোন নেতা যেন পদ্মা সেতু পাড় না হন আমরা তাদের আহবান জানাবো। কারণ আপনাদের নেত্রীর নির্দেশ আপনাদের মানতে হবে তো!

তিনি আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের নাম পরিবর্তন করতে চেয়েছিলেন। মুক্তিযুদ্ধের কথা উনাদের মুখে সাজে না। মুক্তিযুদ্ধের কথা যদি সাজতো তাহলে বঙ্গবন্ধুকে হত্যার সময় সেনাবাহিনীর উপ-প্রধান হিসেবে তিনি নিশ্চুপ ছিলেন? তিনি কি করে বঙ্গবন্ধুর হত্যাকে সমর্থন দিতে পারেন?

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান ও পৌর মেয়র মিসেস নায়ার কবির।

Facebook Comments Box

Posted ৭:২৭ পিএম | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |