শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় মাস্ক ও হেলমেট ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

কসবা প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 9:04 pm

কসবায় মাস্ক ও হেলমেট ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাস্ক ও হেলমেট ব্যবহার না করায় পথচারী ও মোটরসাইকেল আরোহীদের জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ উল আলম।

সংক্রামক আইনে এই জরিমানা করা হয় এবং যাদের মাস্ক নেই তাদের মাঝে মাস্ক বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, করোনা মহামারীতে প্রত্যেককে মাস্ক ব্যবহার করে ঘরের বাইরে যাওয়ার সরকারী নির্দেশনা থাকলেও তা মানছেনা এক শ্রেনীর পথচারী। সরকারী নির্দেশনা বাস্তবায়নে ও সংক্রামক আইন লংঘন করায় পথচারীদের এই জরিমানা করা হয়। পরে পথচারীদের মাঝে মাস্ক বিতরন করা হয়। পাশাপাশি হেলমেট ব্যবহার না করায় কয়েকজন মোটর সাইকেল আরোহীকেও জরিমানা করা সহ আইন মানার বিষয়ে সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ উল আলম জানান, করোনা মহামারীর দ্বিতীয় ধাপে সকলকে মাস্ক ব্যবহারের কঠোর নির্দেশনা রয়েছে। সকল সরকারী ও বেসরকারী অফিসে মাস্ক ব্যতিত প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও কিছু মানুষের মাঝে আইন না মানার প্রবণতা দেখা যাচ্ছে। তাই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাস্ক ব্যবহার করছেনা এমন লোকদের জরিমান করা হচ্ছে এবং সচেতনতা বাড়াতে পথচারীদের মাঝে মাস্ক বিতরন করা হচ্ছে।

 

Facebook Comments Box

Posted ৯:০৪ পিএম | সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |