শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় বাস উল্টে খাদে পড়ে স্কুল শিক্ষক নিহত, আহত-১০

কসবা প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 7:57 pm

কসবায় বাস উল্টে খাদে পড়ে স্কুল শিক্ষক নিহত, আহত-১০

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় সিলেট অভিমুখী যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ঘটনাস্থলে মো. সিরাজুল ইসলাম (৫০) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। এসময় প্রায় ১০জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহত মো. সিরাজুল ইসলাম (৫০) এর বাড়ি কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের ধামসার গ্রামে। তিনি ধামসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এঘটনা নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মেয়ের বিয়ের দাওয়াত নিয়ে বিকেলে সিরাজুল ইসলাম কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেট গামী বাসে করে জেলা শহরে যাচ্ছিলেন। নিহতের বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটার অদুুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ এলাকায় উল্টে গিয়ে খাদে পড়ে যায় বাসটি। এসময় বাসের নিচে চাপা পড়ে মারা যায় শিক্ষক সিরাজুল ইসলাম। দুর্ঘটনার শিকার যাত্রীদের আর্তচিৎকারে স্থানীয়রা এসে নিহত লাশ উদ্ধার ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সন্ধ্যায় হাইওয়ে পুলিশ এসে দুর্ঘটনার শিকার বাসটিকে উদ্ধার করে নিয়ে যায়।

খাঁটিহাতা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, যাত্রীবাহী বাসটি বিপরীত দিক থেকে আসা গাড়িকে সাইড দেয়ার সময় সড়কেত বাহিরে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাড়ে পড়ে যায়। এতে চাপা পড়ে একজন নিহত হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৫৭ পিএম | রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |