শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 7:28 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন

‘করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারন রোধ করি স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি’- প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মো. মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।

সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকিব উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ্, জেলা পরিবার পরিকল্পনা সহকারি পরিচালক ডা. মকবুল হোসেন, কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শিরিন সুলতানা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাইটিভির জেলা প্রতিনিধি কাউসার এমরান সহ উর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box

Posted ৭:২৮ পিএম | রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |