শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বিজয়নগরে ট্রাক্টরের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 7:06 pm

বিজয়নগরে ট্রাক্টরের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক্টরের চাপায় হেলাল মিয়া(২৬) ও বসু(৩৩) নামে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার(৬ই ডিসেম্বর) দুপুরে উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলালের বাড়ি জেলার সরাইল উপজেলার শাহজাদপুর গ্রামে। নিহত আরেক আরোহীর পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে একটি মাটি বুঝাই ট্রাক্টর রামপুর এলাকার একটি ইটভাটার দিকে আসছিল। এ সময় বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাক্টরটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হেলাল মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী বসু গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার সময় পথিমধ্যে মৃত্যুবরণ করেন।

সরাইল খাঁটিহাতা থানার উপ-পুলিশ পরিদর্শক মো: নজরুল ইসলাম বলেন, মহাসড়কে দূর্ঘটনায় মোটরসাইকেলের চালক সহ দুজন নিহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালককে আটক করা যায়নি।

Facebook Comments Box

Posted ৭:০৬ পিএম | রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |