শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে এলজিইডির কর্মীকে পেটানোর ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 7:12 pm

আশুগঞ্জে এলজিইডির কর্মীকে পেটানোর ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউদ্দিন খন্দকারের বিরুদ্ধে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) এক কার্য-সহকারীকে মারধরের অভিযোগে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা করেছেন কার্য-সহকারী সাখাওয়াত হোসেন শামীম।

মামলা সূত্রে জানা যায়, হিলিপ প্রজেক্টের আওতায় চরচারতলা ইউনিয়ন পরিষদ থেকে স্থানীয় হাউজিং বাজার পর্যন্ত এলজিইডির সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ করছেন কিশোরগঞ্জে অষ্টগ্রাম উপজেলার ঠিকাদার নুরুল ইসলাম। বুধবার দুপুর দেড়টার দিকে আশুগঞ্জ উপজেলা এলজিইডির কার্য-সহকারী সাখাওয়াত হোসেন শামীম ওই কাজ দেখতে যান। এ সময় চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকারসহ আজ্ঞাত আর ৪-৫ জন সাখাওয়াতকে ছোরা-রামদার ভয় দেখান এবং ঠিকাদার নুরুল ইসলামকে সড়কের কাজ বন্ধ করতে বলেন। পরবর্তীতে চেয়ারম্যান নিজে সাখাওয়াতকে মারধর করেন। পাশাপাশি প্রকল্পের কাজ করতে হলে চেয়াম্যানের সঙ্গে হিসাব-নিকাশ করে কাজ করতে হবে জানিয়ে হুমকি দেন জিয়াউদ্দিন।

মামলার বাদী আশুগঞ্জ উপজেলা এলজিইডির কার্য-সহকারী সাখাওয়াত হোসেন শামীম বলেন, চেয়ারম্যান জিয়াউদ্দিন ঠিকাদারকে কাজ বন্ধ করতে বলে আমাকে গালিগালাজ করে চলে যেতে বলেন। আমি তখন চেয়ারম্যানকে বলেছি আপনি বললে তো এমনিই চলে যাব, আমাকে গালি দিলেন কেন? এ কথা বলার পর আমাকে চড় মারেন তিনি।

এ বিষয়ে জানতে চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারমান মো. জিয়াউদ্দিন খন্দকারের মুঠোফোনে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া গেছে।

এই ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৬:৪৯ পিএম | শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |