শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আ’লীগ নেতা হত্যা চেষ্টা মামলায় পরকীয়া প্রেমিক সহ সাবেক স্ত্রীর এক বছরের কারাদন্ড

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 11:19 pm

আ’লীগ নেতা হত্যা চেষ্টা মামলায় পরকীয়া প্রেমিক সহ সাবেক স্ত্রীর এক বছরের কারাদন্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতনকে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার তার সাবেক স্ত্রী ফারজানা হোসেন সোনিয়া ও তার পরকীয়া প্রেমিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ তৌফিক আহমেদকে বৃহস্পতিবার দুপুর এক বছরের কারাদন্ড প্রদান করেছে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা মহানগর। এসময় পাঁচশত টাকা জরিমানা অন্যধায় আরও ১৫ দিনের কারাদন্ডেরও নির্দেশ প্রদান করে।

মামলার বিবরণে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতনকে ২০১৬ সালে পহেলা মার্চ রাত ৯টা দিকে ঢাকা গুলশান এলাকার ১২১/১২২ নাম্বার রোডে মাঝখানে তার সাবেক স্ত্রী ফারজানা হোসেন সোনিয়া ও তার পরকীয়া প্রেমিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সম্পাদক সৈয়দ তৌফিক আহমেদ তাকে হত্যার চেষ্টা করে। এসময় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় আবদুল হান্নান রতন। এই ঘটনায় রাতেই আবদুল হান্নান রতন বাদী হয়ে গুলশান থানায় একটি সাধারণ ডাইরী করেন। যার নং-৫১। ঘটনাটি গুলশান থানা পুলিশ তদন্ত করে প্রতিবেদনের চূড়ান্ত অভিযোগ পত্র চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা মহানগর এ দাখিল করে যার নং-১১৩/১৬।

মামলার আইনজীবি এরফান উদ্দিন খান জানান, বৃহস্পতিবার দুপুরে এই মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর মেট্রোপলিটন আদালত-৩২ ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়া। মামলাটি রায়ে আসামী ফারজানা হোসেন সোনিয়া ও পরকীয় প্রেমিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ তৌফিক আহমেদকে এক বছরের কারাদন্ড প্রদান করেছে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা মহানগর  এসময় পাচঁশত টাকা জরিমানা অন্যধায় আরও ১৫ দিনের কারাদন্ডের নির্দেশ করে।

মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতন বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, আদালতের কাছে আমি ন্যায় বিচার পেয়েছি। এসময় তিনি দ্রুত রায় বাস্তবায়ন করার জন্য দাবি জানান।

Facebook Comments Box

Posted ১০:১৮ পিএম | বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |