স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 8:23 pm
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (২৫) এক যুবককে গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
আখাউড়া রেলওয়ে জংশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, অজ্ঞাত ওই যুবকের গলাকাটা মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তবে এখনও পর্যন্ত নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Posted ৮:২৩ পিএম | মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya