কসবা প্রতিনিধি
প্রিন্ট
শনিবার, ২৮ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 9:31 pm
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন, ইতিহাস কখনো বিকৃত করা যায়না। ইতিহাস বিকৃতকারীদের স্থান হয় আস্তাকুড়ে। স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ইতিহাস বিকৃত করতে চেয়েছিলো বিএনপি। তাই জনগন তাদের ইতিহাসের আস্তাকুড়ে ছুড়ে ফেলেছে।
শনিবার (২৮ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাব দ্বি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় সরকার ইতিহাস বিকৃত করছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় আইনমন্ত্রী বলেন, স্বাধীনতা একদিনে আসে নাই। স্বাধীনতা অনেক কষ্টের ফসল। বিএনপি দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন বিশ্ব দরবারে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, সেহেতু আপনাদের দায়িত্বও মহান। আমরা আশা করি আপনারা বস্তুনিষ্ট সাংবাদিকতা করবেন। সত্য পরিবেশনে কখনো পিছপা হবেন না। আপনারা আপনাদের পেশাকে সম্মান করুন। জনগণকে সত্য তথ্য পরিবেশন করুন। আপনারা আপোষহীন হিসেবে কাজ করুন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও লেখনীর মাধ্যমে এসব কুচক্রি মহলকে দাঁতভাঙ্গা জবাব দেয়ার আহ্বান জানান।
কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হাছিবা খান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, পৌর প্যানেল মেয়র মো. আবু জাহের, উপজেলা যুবলীগ সভাপতি এমএ আজিজ, আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.শফিকুল ইসলাম রঙ্গু, দৈনিক মাতৃছায়া সম্পাদক ও বিশিষ্ট শিল্পপিতি লায়ন এম এ সোহেল আহমেদ মৃধা,উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমন,যুগ্ম-আহ্বায়ক কাজী মানিক ও আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি মো. ইব্রাহীম, উপজেলা স্বেচ্চাসেবকলীগ যুগ্ম-আহ্বায়ক আলী রেজা পলাশ সহ অন্যরা।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ৯:৩১ পিএম | শনিবার, ২৮ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya