শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় বিদুৎস্পৃষ্টে তিনতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 8:31 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বিদুৎস্পৃষ্টে তিনতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের  মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাইনুদ্দিন (২০) নামের এক নির্মাণ শ্রমিক তিনতলা ভবন থেকে পড়ে নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে জেলা শহরের কলেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মাইনুদ্দিন পৌর এলাকা ভাদুঘরের জালু মিয়ার ছেলে। এই ঘটনায় হৃদয় (১৭) নামের আরও এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে।

হাসপাতালে আসা মাইনুদ্দিনের ভাই মাসুম মিয়া জানান, জেলা শহরের কলেজপাড়ায় নির্মাণাধীন একটি তিনতলা ভবনের ছাদের ঢালাই দিতে মাইনুদ্দিন সহ শ্রমিকরা কাজ করছিলেন। বৃহস্পতিবার দুপুরের ছাদের রড বিছানোর সময় পাশের বিদ্যুতের খুঁটিতে স্পৃষ্ট হয়। এসময় রড হাতে থাকা মাইনুদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার সাথে থাকা হৃদয় আহত হয়। পরে হতাহতদের জেলা সদর হাসপাতালে অন্যান্য শ্রমিকরা নিয়ে আসে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ দিলে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৮:৩১ পিএম | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০

The Daily Sarod |