স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৫ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 9:41 pm
পুলিশের চট্রগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন, বিপিএম (বার) বলেছেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য তার কাজ ও ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করে নিতে হবে। পুলিশ নিজে দৃশ্যমান তার সকল কাজও জনসাধারণের কাছে দৃশ্যমান, তাই পুলিশের ভাল কাজ যেমন প্রতিক্রিয়া তৈরী করে তেমনি পুলিশের খারাপ কাজগুলোও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে।
বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ডিআইজি পদে তার প্রথম সফরে বিশেষ কল্যাণ সভা পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এসময় ডিআইজি মো. আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ পুলিশ একটি সু-শৃঙ্খল বাহিনী। আমরা যে যেই লেভেলেই পুলিশ বাহিনীতে ঢুকি না কেন সবাই মৌলিক প্রশিক্ষণ নিয়ে পুলিশ বাহিনীতে যোগদান করি। বাংলাদেশ পুলিশ একটি শৃঙ্খলা বাহিনী, তাই আমাদের সকলকে শৃঙ্খলা মানতে হবে। শৃঙ্খলা বাহিনী সদস্য হিসেবে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা রাষ্ট্রের পক্ষ হতে পুলিশের দায়িত্ব। অভ্যন্তরিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা রাষ্ট্রের যে সংগঠনটির দায়িত্ব সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশ।
তিনি বলেন, পুলিশের কিছু কিছু সদস্যদের খারাপ আচরণ ও ব্যবহারের কারণে বাংলাদেশ পুলিশের দুর্নাম হচ্ছে। যে কাজগুলো বাংলাদেশ পুলিশ পছন্দ করে না, মানুষ পছন্দ করে না, সমাজ পছন্দ করে না, আইন পরিপন্থি সে কাজগুলো যেন বাংলাদেশ পুলিশের কোন সদস্য না করে। আমরা চাকরি করি এটা আমাদের পেশা, এখান থেকে আমরা যা উপার্জন করি সেটা দিয়ে আমাদের সংসার চলে। আমরা যেন আমাদের পেশাটার প্রতি দায়িত্বশীল হই, পেশার মর্যাদা যেন আমরা রক্ষা করি, পেশাই আমাদের মর্যাদা এর বাইরে আমরা যেতে পারবো না। দেশের মানুষ পুলিশের কাছ থেকে খারাপ আচরণ প্রত্যাশা করেনা। আমাদের সকলকেই নিজেদের নৈতিকতা ঠিক রাখতে হবে।
ডিআইজি আনোয়ার হোসেন আরও বলেন, যে সব কাজ বা আচরণের জন্য বারবার আমরা সমালোচিত হচ্ছি, পুলিশ বাহিনী বিপদের মুখে পড়ছে, সে কাজগুলো ছাড়তে হবে। আমার মেজেস একটাই, ভাল আচরণ, পেশাদারিত্বের সাথে কাজ করা, মানুষের সাথে ভাল ব্যবহার করা, কোন অবস্থাতে, কোন মানুষকে হয়রানী না করা, দূর্বল ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনের ড্রিলশেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভার আগে ডি আইজি আনোয়ার হোসেনকে সালামী প্রদান করা হয়।
এসময় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৯:৪১ পিএম | বুধবার, ২৫ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya