শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 7:41 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার(২৪ই নভেম্বর) সন্ধ্যায় দিকে সদর মডেল থানায় এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার৷ জেলা শহরের শিমরাইলকান্দি খাদ্য গুদাম এলাকায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, আমরা শিশু নির্যাতন সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। এই বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

শিশুটির বাবা জানায়, আমি পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করি। গত শনিবার দুপুরে শিশুটি তার সহপাঠীদের সাথে খেলাধুলা করছিল। ওই সময় পাশের বাড়ির আরেক ভাড়াটিয়া রিকশাচালক কানু মিয়া(৪৫) শিশুটিকে চিপস খাওয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষনের চেষ্টা করলে শিশুটি চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন। মঙ্গলবার বিকেলে শিশুটিকে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে শিশুটির মা বলেন, এ ঘটনায় স্থানীয় সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা করার জন্য চারপাশ থেকে চাপ আসছে। কিন্তু আমি সেটা করব না। আমার সন্তানের সঙ্গে যে ব্যক্তি এমন আচরণ করেছে, তার আইনগত বিচার করা ছাড়া শান্তি পাব না।

Facebook Comments Box

Posted ৭:৩৭ পিএম | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০

The Daily Sarod |