শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

লক্ষাধিক মানুষের জানাযা, চির নিদ্রায় শায়িত হলেন পীরজাদা সাঈদী

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ২১ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 7:08 pm

লক্ষাধিক মানুষের জানাযা, চির নিদ্রায় শায়িত হলেন পীরজাদা সাঈদী

লক্ষাধিক মানুষের অংশগ্রহণে জানাযার নামাজ শেষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা আড়াইবাড়ী দরবার শরীফের পীরজাদা ও আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আছর কসবার আড়াইবাড়ী দরবার শরীফের মাঠ চত্বরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়েছেন।লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান, ভক্ত ও আশেকান জানাযার নামাজে অংশগ্রহণ করেন।

জানাজা নামাজ পরিচালনা করেন প্রয়াত গোলাম সারোয়ার সাঈদীর বড় ছেলে সায়মন সাঈদী।

মাওলানা গোলাম সরোয়ার সাঈদী ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, সুবক্তা ও ওয়ায়েজ ছিলেন। গোলাম সারোয়ার সাঈদী আড়াইবাড়ীর মরহুম পীর আল্লামা গোলাম হাক্কানীর (রহ.) সাহেবজাদা, আল্লামা কামালুদ্দিন জাফরীর পৌত্রা ও ড. মিজানুর রহমান আজহারীর নানা। গত কয়েক বছরে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর তার আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

ব্রাহ্মণবাড়িয়া-৪ সংসদীয় আসনের সদস্য, আইনমন্ত্রী আনিসুল হক মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়াও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কামাল উদ্দিন জাফরী, হযরত সমুন সাঈদী, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওছার ভুইয়া জীবন শোকসহ সমবেদনা প্রকাশ করেন।

শনিবার ভোর ৪টা ১৫মিনিটে ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন পীরজাদা অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদী।

Facebook Comments Box

Posted ৭:০৮ পিএম | শনিবার, ২১ নভেম্বর ২০২০

The Daily Sarod |