শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

চাঁদা না পেয়ে ভবনের গেটে তালা, পুলিশী হস্তক্ষেপে ১০ পরিবারের সদস্য উদ্ধার (ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 9:09 pm

সাত লাখ টাকা চাঁদা না দেয়ায় এক ব্যক্তিকে ঘরের তালা বদ্ধ করে রেখেছে তিন দুবৃর্ত্ত। পুলিশ মঙ্গলবার বিকেলে তালা ভেঙ্গে পরিবারের ১০টি পরিবারের অর্ধশত সদস্যকে উদ্ধার করেছে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে শহরের দক্ষিণ মৌড়াইলে।

খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোসাইপুর গ্রামের মৃত রহিস মিয়ার পুত্র রবিউল আউয়াল দীর্ঘ দিন ধরে প্রবাসে জীবন যাপন করে। বর্তমানে দক্ষিণ মৌড়াইলের বাসা নং-৭৩৭/২ তে জায়গা ক্রয় করে বহুতল বিশিষ্ট ভবন নির্মান করেন। ভবন নির্মাণ কালে নির্মানকারী ঠিকাদার রনি শিকদার (৪০) কাজ সম্পাদন করেন। এরপর তার কাছ থেকে সকল দেনা পাওনা বুঝে নেয়। পরবর্তীতে বাড়তি আরো ৫০ হাজার টাকা আদায় করে। কিছুদিন পর রনির সহযোগী রাসেল মিয়া, আব্দুল্লাহ মিয়ার নেতৃত্বে ৪/৫জন আরো ১৫ হাজার টাকা বুঝে নেয়। সব মিলিয়ে ১৯লাখ ৫৫ হাজার টাকা বুঝে নিয়েছে বলে লিখিত দেয়। এর কিছুদিন পরেই অভিযুক্তরা আরো ৭ লাখ টাকা দিতে হবে বলে অন্যায় ভাবে দাবী করে। চাঁদাবাজদের দাবীমত উল্লেখিত টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে আসামীরা রবিউল আওয়ালকে মারধর করে। এক পর্যায়ে ভবনটির নিচে তালা লাগিয়ে ভবনের ১০টি পরিবারকে অবরুদ্ধ করে চলে যায়। এ ঘটনায় ভবনের বাসিন্দারা বাসা থেকে বের হতে না পেরে আতংকগ্রস্থ হয়ে পড়ে। পরে সদর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে ভবনটির ১০টি ইউনিটের অন্তত অর্ধশত বাসিন্দাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে।

বাড়ির তালা ভেঙে উদ্ধার করতে আসা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল মুত্তালিব জানান, এ ব্যাপারে সদর থানায় একটি এজাহার দেয়া হয়েছে। আমরা এসে দেখেছি বাড়িটি তালা দেওয়া। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা আমাদের জানায়, এই ভবনের কাজ করা রনি তালা দিয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৯:০৯ পিএম | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০

The Daily Sarod |