শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়ায় আন্ত:নগর ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় ২ যুবক আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৬ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 2:36 pm

আখাউড়ায় আন্ত:নগর ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় ২ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্ত:নগর গোধূলী ট্রেনে ঢিল (পাথর) ছোড়ার অপরাধে দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। আটককৃত দুই যুবক হল উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সুমন মিয়ার ছেলে আলাউদ্দিন(২৩) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল গ্রামের বকুল মিয়ার ছেলে জাবেদ মিয়া (২১)। সোমবার সকালে আটকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সন্ধ্যায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর গোধূলী ট্রেনটি সন্ধ্যা ৭টর দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশে ছেড়ে উত্তর আউটার সিগন্যাল এলাকায় আসলে ট্রেনটি লক্ষ করে ঢিল (পাথর) নিক্ষেপ করে। এসময় রেলওয়ে স্টেশন এলাকায় দায়িত্বরত পুলিশ দেখতে পেয়ে ওই দুজনকে হাতেনাতে আটক করে।

আখাউড়া রেলওয়ে জংশন থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম বলেন, চলন্ত ট্রেনে ডিল ছোড়া মারাত্মক অপরাধ। এতে যেমন রাষ্ট্রেীয় সম্পদের ক্ষতি হচ্ছে তেমনি বিপন্ন হচ্ছে মানুষের জীবন। আটক দুই যুবককে রেলওয়ে আইন অনুযায়ী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

Posted ২:৩৬ পিএম | সোমবার, ১৬ নভেম্বর ২০২০

The Daily Sarod |