স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৬ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 2:25 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একজনের নাম ধরে গালি দেওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৯জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সকালে বিলে শিশুরা খেলা করছিল। খেলায় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় সেখানে উপস্থিত উত্তরপাড়া চৌধুরী বাড়ির তোরাব আলীর স্ত্রী আরজিনা খাতুন (৩৫) দক্ষিণ পাড়া চৌধুরী বাড়ির জামাল মিয়াকে নাম ধরে গালি দেয়। জামাল মিয়া উপস্থিত না থাকলেও তার বাড়ির কয়েকজন নারী সেখানে ছিল। জামাল মিয়াকে ওই নারীরা বাড়িতে গিয়ে আরজিনার গালি দেওয়ার কথাটি জানায়।
তিনি আরও বলেন, এরই জেরে দক্ষিণপাড়া চৌধুরী বাড়ির জামাল মিয়ার লোকজন অতর্কিত ভাবে হামলা করে উত্তরপাড়া চৌধুরী বাড়ির লোকজনের উপর। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে এক নারী সহ অন্তত ৯জন আহত হয়।
আহতরা হলেন, ইয়াকুব আলী(৩০), তোরাব আলী(৪০), নোয়াজ আলী(৪৫), বাবুল মিয়া(১৯), আশিক মিয়া(৩৭), অস্তর আলী (১৫), গোলাম আলী (৩৫), হুমায়ুন (২৫) তানিয়া(২৫)।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Posted ২:২৫ পিএম | সোমবার, ১৬ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya