শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলিতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 11:47 am

ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলিতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির(৫০) এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার(১২ই নভেম্বর) রাত ৯টার দিকে শহরের কাউতলী রেললাইন সংলগ্ন পূর্বপাড়া ছোট মসজিদের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্থানীয় কয়েকজন ছেলে মাঠে ব্যাডমিন্টন খেলতে যাওয়ার সময় রেললাইনের পূর্ব পাশে একজন অজ্ঞাত ব্যক্তি অসচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় রেলওয়ে থানাকে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ- পরিদর্শক (এসআই) সেতাফুর রহমান জানান, লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হয়ে জানান, ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়েই তার মৃত্যু হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিবারের কোন খোঁজ পাওয়ান যায়নি। তবে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৪৭ এএম | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০

The Daily Sarod |