শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

রিসোর্টে মাদক ক্রয়: সদর উপজেলা আওয়ামী লীগ থেকে মনির ঠাকুর বহিষ্কার

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 11:14 pm

রিসোর্টে মাদক ক্রয়: সদর উপজেলা আওয়ামী লীগ থেকে মনির ঠাকুর বহিষ্কার

সংগঠনের শৃঙ্খলা বিরোধী অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগ থেকে কোষাধ্যক্ষ মনির ঠাকুরকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম।

এর আগে একই অভিযোগে মাছিহাতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহনূর ভূইয়া শাহীনকে যুবলীগ থেকে অব্যাহতি প্রদান করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগ।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম জানান, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে ঘটনার পরদিনই মনির ঠাকুরকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গত ২৯ অক্টোবর রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরিয়তনগরে অবস্থিত আর জে টাওয়ার হোটেল এন্ড রিসোর্ট থেকে বিদেশি মদ ও বিয়ারসহ আ’লীগ- যুবলীগ নেতাসহ ২২জনকে আটক করে র‍্যাব।

আটককৃতদের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মনির ঠাকুরও ছিলেন।
এই ঘটনায় র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়৷ মামলার পর মনির ঠাকুরসহ ২২জনকে জেলা কারাগারে পাঠায় আদালত।

মামলা এজহারে বলা হয়, মনির ঠাকুর সহ ২২জনকে আশুগঞ্জের আরজে টাওয়ারে মাদক ক্রয়-বিক্রয় করা কালে র‍্যাব আটক করে। আটক করার পর মনির ঠাকুর সহ ৭জনের কাছে ৭২ ক্যান বিয়ার ও মনির ঠাকুরের পকেটে মাদক ক্রয়ের ৩০ হাজার টাকা পাওয়া যায়। শনিবার (৩১ অক্টোবর) আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। পরে তাদেরকে রিমান্ডে নিতে আবেদন করলে আদালতে তাদেরকে জেল গেইটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

Facebook Comments Box

Posted ১১:১৪ পিএম | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০

The Daily Sarod |