স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 6:19 pm
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে প্রতিপক্ষের হামলায় আহত মো. আব্দুল্লাহ (২৫) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে সে মারা যায়। নিহত আব্দুল্লাহ উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামে কাশেম মিয়ার ছেলে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হাবিবুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮নভেম্বর সাতগাঁও গ্রামের জান্টু মিয়ার বাড়ির দেয়ালে দাগ দেওয়া নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে জান্টু মিয়ার মেয়ে জামাই মিলনের সঙ্গে তার পাশের বাড়ির আউয়াল মিয়ার বিরোধ হয়। এরই জের ধরে প্রতিপক্ষের হামলায় জান্টু মিয়ার পক্ষে আব্দুল্লাহসহ ৩জন আহত হন। আহতবস্থায় আব্দুল্লাহকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলে, সেখানে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান জানান, তুচ্ছ ঘটনার জের ধরেই এ হামলা হয়। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হলে সে বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ৬:১৫ পিএম | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya