স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৮ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 1:14 am
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব কার্যকরী কমিটির নতুন নেতৃবৃন্দ সংবর্ধিত হয়েছেন। অনলাইন বার্তা সংস্থা-আইএনবি’র প্রধান সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদের উদ্যোগে শনিবার প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়।
এতে জাকির আহাম্মদ তার বক্তৃতায় বলেন- সমাজ বিনির্মানের মুল সৈনিক সাংবাদিকরা। সমাজের অসঙ্গতি,অনাচার তুলে ধরার একমাত্র ক্ষমতা রাখেন তারাই। তিনি বলেন, সবদিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া দেশের শ্রেষ্ঠ জেলা। জেলার মানমর্যাদা দেশের সর্বশ্রেষ্ঠ আসনে রাখতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: আরজু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ।
পরে কার্যকরী কমিটির নতুন নেতৃবৃন্দকে ফুলের মালা পড়িয়ে দেয়া হয় এবং ক্রেষ্ট প্রদান করা হয়।
প্রেস ক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. ইব্রাহিম খান সাদাত, দফতর সম্পাদক শাহজাহান সাজু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ এম সিরাজ, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান।
ব্যারিস্টার জাকির আহাম্মদ প্রেস ক্লাবের উন্নয়ন কাজের জন্যে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
Posted ১:১৪ এএম | রবিবার, ০৮ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya