কসবা প্রতিনিধি
প্রিন্ট
শনিবার, ০৭ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 7:15 pm
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার (৭ নভেম্বর) সকালে কসবায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা।
উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা সমবায় অফিসার মো. আবদুল বাতেন সরকার, পৌর কাউন্সিলর মো. রঙ্গু মিয়া ও সাংবাদিক হারুনুর রশিদ ঢালি।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জামাল উদ্দিন।
কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, কসবা পৌর ক্ষুদ্র দারিদ্র কল্যান সমিতির সাধারন সম্পাদক মো. সাদেকুর রহমান, ভৈরবনগর মৎস্যজীবি সমিতির সভাপতি শান্তিভূষন দাস ও চন্ডিদ্বার সিআইজি মৎস্যজীবি সমিতির প্রতিনিধি মো. জাকির হোসেন। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, সমবায়ী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ৭:১৫ পিএম | শনিবার, ০৭ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya